ঠাকুরগাঁওয়ে খাদ্যের দাবিতে ইউএনও অফিস ঘেরাও


ঠাকুরগাঁওয়ে খাদ্যের দাবিতে দুই শতাধিক দরিদ্র নারী ইউএনও অফিস (সদর উপজেলা) ঘেরাও করে।

বুধবার দুপুর ১২টায় শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে এসব অনাহারী, অসহায় নারীরা তাদের শিশু সন্তানদের নিয়ে ইউএনও অফিসে আসেন। তবে ইউএনও অফিসের মূল ফটক বন্ধ থাকায় ভেতরে ডুকতে পারেনি কেউ। গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তারা।

শহরের কলেজপাড়া মহল্লা থেকে আসা আকলিমা খাতুন বলেন, করোনা ভাইরাসে মানুষ মারা যাচ্ছে, এই ভয়ে আমাকে কাজ নিচ্ছে না বাসার মালিক। আমি আমার স্বামী পঙ্গু ও তিন সন্তানকে নিয়ে কি খাবো? আবার বাসা ভাড়া দিতে হবে- এই বলে কেঁদে ফেলেন তিনি। হঠাৎ পাড়ার নাজমাও ঝিয়ের কাজ করে। তার মত অনেকে এখন কর্মহীন হয়ে পড়েছেন। এসব নিরন্ন মানুষ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা ছিল এক মুঠো খাবারের জন্য।

এ বিষয়ে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, মাথাপিছু ১০ কেজি করে চাল প্রদানের নিদের্শ দেয়া হয়েছে সদরের ইউএনওকে। ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন যারা এখানে এসেছে তারা সবাই পৌরসভার বাসিন্দা। তাদের এ বিষয়টি মেয়র দেখবেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com