সদরপুরে ১৭০টি পরিবারের মধ্যে ত্রান বিতরণ করলেন এমপি নিক্সন


ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আজ মঙ্গলবার দুপুরে সদরপুর উপজেলায় আকোটের চর গুচ্ছ গ্রামে ১৭০ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন।

স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোস ফোরের সহযোগিতায় করোনা ভাইরাসের সচেতনতার লক্ষ্যে এবং নিম্ন আয়ের ১৭০টি পরিবারকে বিনা মূল্যে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম গুরো দুধ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

একই সঙ্গে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকুন, সুস্থ থাকুন, জনসমাবেশ এড়িয়ে চলার আহবান জানানো হয়। এ সময় এমপি নিক্সন বলেন, আপনাদের সকল বিপদে আমাকে পাশে পাবেন। যে কোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এই করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের সরকারের নিয়ম নির্দেশ মেনে চলতে হবে ও সকলকে সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, জেলা পরিষদের সদস্য পান্নু কাজী, সেপটোস ফোর সংগঠনের সভাপতি হাওলাদার শামিম আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর তুহিন, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান তমাল প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com