তালায় গভীর রাতে দিন মজুরদের বাড়িতে ইউএনও


বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন নোভেল করোনা নিয়ে আতঙ্কিত হয়ে ঘর বন্ধি থাকছে। ঠিক তখন সাধারণ মধ্য,নিন্মবৃত্ত মানুষরা অসহায় হয়ে দু,মুঠো খাবারের অভাবে ভুগছে । এমন ক্রান্তিলগ্নে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন গভীর রাতে সেই সমস্ত খেটে খাওয়া দিন মজুর, নিন্মবৃত্ত মানুষের  সরকার প্রদত্ত খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।জানা যায়,সরকার প্রদত্ত তালা উপজেলার জন্য ৫টন জি আর চাউল ও নগদ ৫০ হাজার টাকা দুস্থ,অসহায়,নিন্মবৃত্ত মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য প্রেরণ করা হয় গতকাল স্থানীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমাণ ব্যক্তি বর্গ উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদে মাধ্যমে দুস্থ,অসহায় খেটে খাওয়া দিন মজুরদের মাঝে সামান্য খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। তা সত্বেও হঠাৎ রবিবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন উপজেলার জালালপুর ও মাগুরা ইউনিয়নে সেই অসহায় মানুষদের বাড়িতে নিজ গাড়িতে করে খাদ্য সামগ্রী পৌছে দিলেন তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন,নোভেল করোনা ভাইরাসের কারনে উপজেলার অধিকাংশ মানুষ যারা দিন মজুর, অসহায়, নিন্ম বৃত্ত মানুষেরা আতঙ্কিত না হয়ে সচেতনতার জন্য নিজ বাড়িতে অবস্থান করছেন তাদের জন্য সরকার কতৃক প্রদত্ত জন প্রতি ১০ কেজি চাউল, ১কেজি ডাল, ৫ কেজি আলু তাদের বাড়ির দোড়গোড়ায় পৌছে দিয়েছি এবং এটা চলমান থাকবে ।


Copyright (c) 2019-2026 bzamin24.com