ঋণের টাকা আদায় করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে আটক ৩


ঠাকুরগাঁওয়ে সরকারি আদেশ অমান্য করে এনজিও’র ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে দুটি এনজিও’র ৩ জন কর্মীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের কিস্তি উত্তোলনের সময় তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, বেসরকারি সংস্থা ইএসডিও আশ্রমপাড়া শাখার এস.বি.এম মহিউদ্দিন, ফিল্ড অফিসার মনিকা আখতার ও এনজিও পদক্ষেপ’র ফিল্ড অফিসার জিতেন্দ্রনাথ রায়।পরে তাদের জেলা ম্যাজিস্ট্রেট ড.কামরুজ্জামান সেলিমের নিকটে হস্তান্তর করা হয়। তিনি আটককৃতদের তিন ঘণ্টা আটক রেখে ছেড়ে দেয়া হয়


Copyright (c) 2019-2026 bzamin24.com