ঝালকাঠিতে ইয়াবাহ ২ মাদক ব্যবাসায়ীকে আটক


ঝালকাঠিতে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবাসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১০.৫০ টার সময় শহরের কাঁসারিপট্টি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো কাসারী পট্টির জালাল হাওলাদারের পুত্র সাইফুল ইসলাম ও নথুল্লাবাদ হাওলাদার বাড়ির আকবর আহমেদের পুত্র আলাউদ্দীন আহমেদ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

ঝালকাঠি ডিবি পুলিশ পরিদর্শক এনামুল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে তিনি, ডিবি পরিদর্শক মাইনুদ্দিন, এসআই টিপু সুলতান, এএসআই জালাল ও এএসআই শিমুলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদের মধ্যে সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বড় ভাই নজরুল কিছু দিন পুর্বে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। তার মালই সাইফুুল বিক্রি করে বলে তাদের নিকট স্বীকারক্তি দিয়েছে।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com