চরভদ্রাসনে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে জরিমানা


ফরিদপুরের চরভদ্রাসনে হোম কোয়ারেনটাইনের বিধিমালা লংঘন করায় বিদেশ ফেরত এক ব্যাক্তিকে ৯ হাজার টাকা জরিমানা করে তাকে পুনরায় হোম কোরেনটাইনে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।

আদালত সূত্রে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের মো. তুহিন দুবাই থেকে এসে হোম কোয়ারেনটাইনের বিধিমালা না মেনে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এমন অভিযোগ পেয়ে তার বাড়িতে অভিযান চালন ইউএনও।

এ সময় অভিযোগের সত্যতা প্রমান পেয়ে তাকে ৯ হাজার টাকা জরিমানা করে তাকে পুনরায় হোম করেনটাইনে পাটানো হয়। হোম কোয়ারেন্টাইন না মানায় এ পর্যন্ত ৪ জনকে জরিমানা করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com