সদরপুর উপজেলাধীন মধ্যের বাবুরচর গ্রামের সচেতন যুবসমাজের পক্ষ থেকে আজ মঙ্গলবার গ্রামের সাধারণ মানুষদের জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ঢাবিসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
(কোভিড১৯) করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এর লক্ষণ কি ও কিভাবে প্রতিকার পাওয়া যায় সে সম্পর্কে প্রত্যেক বাড়িতে গিয়ে সচেতনতা মূলক দিক নির্দেশনা এবং সেই সাথে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এই জনসচেতনতা মূলক কার্যক্রমটির উদ্যোগ নিয়েছে অত্র গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থী রাজু আহমেদ ও তার বন্ধু মো. ইউসুফ হোসাইন। তাদের নেতৃত্বে গ্রামের শিক্ষার্থী কাজ করে।
রাজুর নেতৃত্বে পরিচালিত টিম জানায়, আমরা ৪০০ পিছ মাস্ক, ৪০০ পিছ স্যাবলন সাবানের মিনি প্যাক ও ৫০০ পিছ লিফলেট বিতরণ করেছি। আমরা চাই করোনা ভাইরাস দমন করে সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করতে।
রাজু আহমেদ বলেন, আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক কার্যক্রমই পারে এই ভয়াল ভাইরাস কে দমন করতে।
গ্রামের একজন প্রতিনিধি মনির হোসেন বলেন, আমরা গ্রামের প্রান্তিক আমজনতা, এই ভাইরাস ভয়াবহ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারনাই ছিল না তাদের দিক নির্দেশনা মূলক বক্তব্যগুলো আমরা যথাযথভাবে পালন করব।
আমরা চাই যারা এলাকায় অবস্থান করছেন আমাদের মতো আপনারাও গ্রামের সাধারণ মানুষদের এই ভাইরাস সম্পর্কে সচেতন করে তোলেন।