ক্রমে ভয়ানক হয়ে ওঠা করোনা ভাইরাস (কোভিড-১৯ ) নিয়ে মানুষ যখন আতঙ্কে তখনও ঠাকুরগাঁওয়ের হাসপাতাল-ক্লিনিক ও প্যাথলজি গুলোতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নেই বলে ভুক্তভোগিদের অভিযোগ।
সদর উপজেলার চিলাংর গ্রামের আইনুল হক বলেন, তিনি জেলা শহরের একটি ক্লিনিকে তার স্বজনকে দেখতে গিয়েছিলেন; কিন্তু সেখানে অবাধে মানুষ প্রবেশ করছে হাত না ধুয়ে । একই কথা জানালেন নারগুন গ্রামের জয়নাল আবেদীন।
সিভিল সার্জন অফিস জানায় জেলায় ৩৫টি’র বেশী প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক রয়েছে। এসব হাসপাতাল-ক্লিনিকে হ্যান্ডস্যানিটাইজার ব্যবস্থা নেই। এ ছাড়া কয়েকটি প্যাথলজি ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে হ্যান্ডস্যানিটাইজার ব্যবস্থা থাকলেও অন্যগুলোতে সেই ব্যবস্থা রাখা হয়নি।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন হাসপাতাল-ক্লিনিক ও প্যাথলজি সেন্টারের মালিকদের ডেকে করোনার ভাইরাস প্রতিরোধে মিটিং করে তাদের সর্তক করা হয়েছে।