তালায় সাধক এজাহার আলী মারফতি সাধু সম্মেলন স্থগিত


সাতক্ষীরার তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফিত ফকিরের চার দিন ব্যাপী ৮৮তম সাধু সম্মেলন স্থগিত করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও পারিবারিক আয়োজনে ২৫ মার্চ (বুধবার) শিবপুরস্থ নিজ বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠান শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে করোনা ভাইরাস নিয়ে দেশবাসীর উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে সাধু সম্মেলন স্থগিত করা হয়েছে।

প্রায়াত সাধকের ছেলে তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান, প্রেসক্লাব সভাপতি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম সকল সাধু ভক্তবৃন্দ ও শোভাকাঙ্খীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে করোনা ভাইরাস নিয়ে বিশ্ববাসীসহ দেশবাসী চরম উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছেন।

এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সকলকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর ৮৮তম সাধু সম্মেলন স্থগিত করা হলো। পরবর্তী বছর আবার যথা সময়ে সাধু সম্মেলন অনুষ্ঠিত হবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com