সদরপুরে দরিদ্র দোকানীদের মাঝে সাহায্য বিতরণ


ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন বাজারের অল্প আয়ের দোকানীদের মাঝে সাহায্য বিরতণ কার্যক্রম ও গণসচেতনতা শুরু করেছেন সদরপুর উপজেলা প্রশাসন।

আজ রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে নিম্ম আয়ের দোকানীদের মাঝে সাহায্য বিতরণ এবং তাদের মাঝে করোনা ভাইরাস বিষয়ে গণসচেতনা সৃষ্টি বিষয়ে অবহিত করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।

করোনা ভাইরাসের দুর্যোগকালে বাজারে ক্রেতা শূন্য থাকায় নিন্ম আয়ের দোকানীরা অসহায় হয়ে পড়ে। হতদরিদ্র দোকানীদের কথা বিবেচনা করে তাদের মাঝে প্রশাসনের অফিসার্স ক্লাবের উদ্যোগে চাল, ডাল, লবন ও তেল, সাবান দেওয়া হয়। শুরুতে ৫০টি দোকানদারের মাঝে সাহায্য দেওয়া হয়েছে।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সদরপুর উপজেলার মাক্স সংকট দেখা দেয়। তৎপরিপ্রেক্ষিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোসফোরের সহযোগিতায় স্বপ্ল মূল্যে মাক্স বিক্রয় কার্যক্রম আজ বিকেল থেকে শুরু করে উপজেলা প্রশাসন। মাক্স বিক্রয়ের লভ্যাংশ দিয়ে গরীব ও অসহায় পুজিবিহীন দোকানীদের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার জানান, করোনা ভাইরাসের আতংঙ্কে বাজারে ক্রেতা শূন্য রয়েছে। প্রতিদিন বাজারে যে সব নিম্ম আয়ের মানুষ প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতো তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তাদের চরম অসহায় জীবনের কথা বিবেচনা করেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) সজল চন্দ্র শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন, আনসার ভিডিপি ব্যাংক কর্মকর্তা মীর শাহিদুল ওমর, সেপটোসফোর সভাপতি মো. শামীম আহম্মেদ।


Copyright (c) 2019-2026 bzamin24.com