সবাইকে করোনা ভাইরাস থেকে সর্তক থাকতে হবে: মো. ওয়াদুদ


সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেছেন, সবাইকে করোনা ভাইরাস থেকে সর্তক থাকতে হবে। নিয়মিত দিনে ৩-৪ বার হাত সাবান দিয়ে ধুতে হবে। হতশা নয় সচেতনতা দিয়েই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হবে। সচেতনতাই পারে আমাদেরকে ভাইরাস মুক্ত করতে পারে।

ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের লক্ষণদিয়া এইস এসডিপি মডেল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সভাপতি হাবিবুর রহমান লাবলু, প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান, জালাল মুন্সি, মজিবর শেখ, আফতার ফকির, জাহিদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যান পুরস্কার বিতরণ করেন।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com