সদরপুরে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালিত


ফরিদপুরের সদরপুর উপজেলা আনন্দ টিভির পরিবারের পক্ষ থেকে আজ ২য় বর্ষপূর্ত পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানে সভাপতিত্বে কেক কাটা, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান কেক কেটে আনন্দ টিভির ৩য় বর্ষে পদার্পনের শুভ সূচনা করেন। শুভ সূচনা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল, মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা জালাল উদ্দীন, কৃষি কর্মকর্তা বিধান রায়, সমাজ সেবা কর্মকর্তা আরিফ ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বর্ধ, আনন্দ টিভির সদরপুর উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলামসহ অন্যান্যরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com