ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক


ফরিদপুরের পূর্ব খাবাসপুর এলাকার মাতুর পুকুর পাড় থেকে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর রহমান জানান, শনিবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি প্রতিনিধি দল পূর্ব খাবাসপুরের মাতুর পুকুর পাড়ে মাদকসহ ৪ মাদক ব্যবসায়িকে আটক করে।

এ সময় তাদের কাছে তল্লাশি করে ১০০পিচ ইয়াবা উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়িরা হলেন শহরের পূর্বখাবাসপুরের সুজন, মেহেদী হাসান, অপর দুই মাদক ব্যবসায়ি লেলিন, আলিমুজ্জামান আশিকের বাড়ি পশ্চিম খাবাসপুর এলাকায়।

এ সময় ডিবি পুলিশ আরও জানায় আটককৃত মাদক ব্যবসায়ি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।পরে আটক মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের পরে কোতয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com