শহীদ দিবস সম্মাননা পেলেন সালথার যদুনন্দী ইউপি চেয়ারম্যান


সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় অমর শহীদ দিবস সম্মাননা ২০২০ পদক পেলেন ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী।অমর একুশের পক্ষ থেকে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার অমর একুশে সংসদ এর সভাপতি মাসুদুর রহমান স্বাক্ষরিত সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী সাংবাদিকদের বলেন, আমি সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যে সম্মাননা পেয়েছি, তাতে আমি আনন্দিত। আমি সারা জীবন যেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারি। তিনি আরও বলেন, ইউনিয়ন বাসী আমাকে আজ এ সম্মাননা অর্জনে সুযোগ করে দিয়েছে। এ অর্জন আমি ইউনিয়ন বাসীর মধ্যে উৎসর্গ করতে চাই।


Copyright (c) 2019-2026 bzamin24.com