সালথায় উন্নয়ন কাজ পরিদর্শণ করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও


ফরিদপুরের সালথায় উন্নয়নমূলক কাজ পরিদর্শণ করলেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। বৃহস্পতিবার সকাল ১১ টায় সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

জানা যায়, সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট নতুন ভবনের কাজ তিন মাস আগে শুরু হয়েছে। কাজটি করছেন সাইন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ভবনের কাজ আগামী সেপ্টেম্বার-অক্টোবর মাসে সম্পন্ন হবে। উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এ সময় সাংবাদিকদের বলেন উক্ত ভবনের কাজ সঠিক নিয়মে যাতে সম্পন্ন হয়, সে বিষয়ে পরিদর্শন করা। উপজেলার প্রতিটি উন্নয়ন কাজে ভাল মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ শেষ করতে হবে। কোন প্রকার অনিয়ম চলবে না। এ সময় উপস্থিত ছিলেন, সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, সাংবাদিক আজিজুর রহমান প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com