সদরপুরে শেখ রাসেল নামে অত্যাধুনিক স্টেডিয়াম করা হবে: নিক্সন চেীধুরী


ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুর উপজেলায় উল্লেখযোগ্য তেমন কোনো স্টেডিয়াম মাঠ নেই। আমি আগামী চার বছরের মধ্যে শেখ রাসেল নামে একটি অত্যাধুনিক স্টেডিয়াম মাঠ নির্মান করা হবে।

তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করে দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে।

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদরপুর স্টেডিয়াম মাঠে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মূখোপাধ্যায়ের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা-সদরপুর) সার্কেল গাজী রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com