নগরকান্দা-সালথায় ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন লাবু চৌধুরী


ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র কনিষ্ঠপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে শুক্রবার বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ অ্যাম্বুলেন্স দুটি হস্তান্তর করা হয়। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা-সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) এফএম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সোবহান মিয়া, নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com