নারায়ণগঞ্জে ভবন ধসে আটকে পড়া শিশুর মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন ধসের ঘটনায় মিলল আরও এক শিশুর মরদেহ। ১২ বছরের ওই শিশুর নাম ইফতেখার আহমেদ ওয়াজিদ।

মঙ্গলবার দুপুরে ওই শিশুকে উদ্ধার করা হয়। আটকে পড়া ওই শিশুকে উদ্ধারে গতকাল সোমবার অভিযান চালায় দমকল বাহিনী।

এদিন দমকল বাহিনী জানায়, ভবনটির ঠিক কোন জায়গায় শিশুটি রয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি তারা। ওয়াজিদ বেঁচে আছে না কিনা তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত রোববার বিকেলে বাবুরাইল এলাকার ওই ভবনটি হঠাৎ ধসে পাশের খালে পড়লে এক শিশুর মৃত্যু হয়। একই সঙ্গে ভবনের ভেতরে আটকে পড়ে অপর এক শিশু।

আটকে পড়ার পর থেকেই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট অভিযান চালিয়ে অবশেষে আজ দুপুরে তাকে উদ্ধার করে।ওই ভবনের চতুর্থ তলার নির্মাণ কাজ চলছিল বলে সূত্র জানায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com