শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়: নিক্সন চৌধুরী


ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয় সম্ভব নয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে।

আজ ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষা বর্ষের ছাত্র- ছাত্রীদের নবীন বরণ, ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় অধ্যক্ষ প্রফেসর ডঃ কাকলী মূখোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান প্রমুখ। এর আগে তিনি কলেজের শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার এবং বীরশ্রেষ্ঠদের ভাষ্কর্যের শুভ উদ্বোধন করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com