রংপুরে ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক । আজ বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে জেলার কাউনিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ এখনও নিহতের সংখ্যা সঠিকভাবে নিশ্চিত করতে পারেনি। নিহতের হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষনিকভাবে নিহত বা আহতদের পরিচয় পাওয়া যায়নি। -বিস্তারিত আসছে