ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়ন পরিষদের আয়োজনে, ঈদ-উল-আজহা উপলক্ষে ১ হাজার ৫৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে শুক্রবার ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
জনপ্রতি ১৫ কেজি করে চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আক্কাছ আলী উপস্থিত ছিলেন।
সঠিকভাবে জনপ্রতি ১৫ কেজি করে মোট ১ হাজার ৫৬টি পরিবার ভিজিএফ চাউল পাওয়ায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।