সদরপুরের বাইশ রশি শিব সুন্দরী একাডেমীর নির্বাচন সম্পন্ন


ফরিদপুরের সদরপুর উপজেলা শতবছরের ঐতিহ্যবাহী বাইশ রশি শিব সুন্দরী একাডেমীর কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিকী নির্বাচন গত রোববার শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মোঃ এনামুর হক ফকির ৫৯০ ভোট পেয়ে প্রথম, সৈয়দ ফারুক হোসেন ৪৬৪ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ দেলোয়ার হোসেন ৪০৪ ভোট পেয়ে তৃতীয়, সরোয়ার হোসেন ৩৮৮ ভোট পেয়ে ৪র্থ হন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন, লিলি আক্তার।

৫টি পদের জন্য ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালালউদ্দীন।


Copyright (c) 2019-2026 bzamin24.com