'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জ্ঞানের যুদ্ধ করতে হবে'


ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ও নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান বলেছেন, শিক্ষিত হলে দেশের উন্নয়ন ঘটে। পরিকল্পনা নিয়ে লেখা-পড়া করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদের জ্ঞানের যুদ্ধ করতে হবে।

আত্মবিশ্বাস নিয়ে জ্ঞানের তীব্র লড়াইয়ে তোমাদের জয়ী হতে হবে। জ্ঞানের যুদ্ধে জয়ী হয়ে তোমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি তোমাদের প্রতি বিশ্বাস রাখি।

আজ রোববার সকাল ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে ক্ষুদে জ্ঞানীদের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, রুপপাত ব্রামন চন্দ্র উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিরুল মিয়া, অত্র কলেজের উপাধক্ষ্য মিজানুর রহমান, খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মহিউদ্দীন, অত্র কলেজ গর্ভনিংবডির সদস্য মোশারফ হোসেন, আব্দুল মান্নান শেখ প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com