নাটোরে দর্শক-শ্রোতাদের বাউল গানের আসর


 

নাটোরে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত শহরের ‘হাজরা নাটোর’ এলাকায় দর্শক-শ্রোতাদের বাউল গানে মাতিয়ে রাখেন শিল্পীরা।

আসরে রাজশাহী বেতার ও স্থানীয় ২০ জন বাউল শিল্পী গান পরিবেশন করেন। গ্রামবাংলার চিরাচরিত ঢোল তবলার তালে আর একতারার ঝংকারে সুরের মুর্চ্ছনায় মেতে ওঠে বাউল সংগীতের আসর।

দেশীয় সাংস্কৃতির লালন, চর্চা, বিকাশ ও নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে প্রতি বছর নিজ উদ্যোগে এ গানের আয়োজন করে ভোলামন নামে স্থানীয় একটি বাউল সংগঠন।


Copyright (c) 2019-2026 bzamin24.com