সালথায় মাদক ব্যবসায়ী আটক


ফরিদপুরের সালথায় রবিউল খান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে পুটিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিউল উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের ছিদ্দিক খানের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সালথা থানার তদন্ত অফিসার মোঃ রাকিবুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম পুটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রবিউল খানকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সালথা থানার তদন্ত অফিসার মোঃ রাকিবুজ্জামান বলেন, ইয়াবাসহ আটককৃত রবিউল খানকে মাদক আইনে মামলা দিয়েরোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com