যুবককে পিটিয়ে মারল প্রেমিকার স্বজনরা


পাবনার ঈশ্বরদীতে হৃদয় হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রেমিকার স্বজনরা। রোববার ঈশ্বরদী পৌর এলাকার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক হৃদয় হোসেন ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি জানান, হৃদয় ওই এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। মন দেয়া নেয়ার এক পর্যায়ে মেয়েটিকে একটি স্মার্টফোন কিনে দেন। ফোন কিনে দেয়ার বিষয়টি মেয়েটির পরিবার জানতে পারলে মেয়ের কাছ থেকে সেটি কেড়ে নেন তারা। পরে ওই ফোন থেকে ছেলেটিকে খুদে বার্তা পাঠানো হয় দেখা করার জন্য।

তিনি জানান, সরল বিশ্বাসে দেখা করতে গেলে মেয়েটির পরিবারের লোকজন বেধড়ক মারপিট করে হৃদয়কে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তারা হৃদয়কে নিহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

ওসি জানান, বিষয়টি নিয়ে এখনও কোনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে। আর যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com