অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা প্রশাসন


ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের ঠাকুর পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টা দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্ম্দ হাসিব সরকার ছুটে যান ঐ বাড়িতে। এ সময় উপজেলা পরিষদের পক্ষ নগদ ২০ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্যা, ইউপি সদস্য ইমরুল খান প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার যদুনন্দী ইউনয়নের বড়খারদিয়া গ্রামের ঠাকুর পাড়ার আবুল হাসান শেখের বাড়িতে ঘোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুণ লেগে ৩ টি গরু ও ৩ তিন ছাগল পুড়ে মারা যায়।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)


Copyright (c) 2019-2026 bzamin24.com