এবার ডেঙ্গু জ্বরে গার্মেন্ট ব্যবসায়ীর মৃত্যু


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে এবার গার্মেন্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

মারা যাওয়া ব্যবসায়ীর নাম আওলাদ হোসেন (৩২)। তার বাবার নাম তোফাজ্জল হোসেন। মুন্সীগঞ্জ সদর থানার পশ্চিম বাজি এলাকায় তার গ্রামের বাড়ি।

তার মামা আকতার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। আজ বুধবার ভোররাত ৪ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জনে।


Copyright (c) 2019-2026 bzamin24.com