মঙ্গলবারও পাঁচ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা!


পাঁচটি বিভাগসহ সারাদেশে ভারী বর্ষণ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফলে ঢাকাসহ কয়েকটি বিভাগীয় অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এছাড়া দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান।


Copyright (c) 2019-2026 bzamin24.com