বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং ফরিদপুর-৪ আসনে দলীয় রিকশা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা অনুসরণ করে নিজ নামে টাঙানো বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন এলাকায় তিনি নিজ উদ্যোগে এ কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, উপজেলা শাখার দায়িত্বশীল আমানাতুল্লাহ আমান, শেখ মোঃ হাশমত এবং ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচনী বিধিমালা অনুযায়ী আজকের মধ্যেই ফরিদপুর-৪ নির্বাচনী এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ নামে টাঙানো সব ধরনের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই, যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।” এ লক্ষ্যে প্রশাসনের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।






মন্তব্য