সদরপুরে টিএসসিপি সারের তীব্র সংকট, বিপাকে কৃষক

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় টিএসসিপি (ট্রিপল সুপার ফসফেট) সারের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট, খুচরা ও পাইকারি দোকানে গত কয়েক দিন ধরে এই সারের কোনো মজুত নেই। গুরুত্বপূর্ণ চাষাবাদের মৌসুমে হঠাৎ এমন সংকটে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা।

বাজারে ঘুরেও মিলছে না প্রয়োজনীয় সার

স্থানীয় কৃষকেরা জানান, কয়েকদিন ধরে বাজারের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও টিএসসিপি সার পাওয়া যাচ্ছে না।
একাধিক কৃষকের ভাষায়—“জমিতে সার প্রয়োগের সময় চলে এসেছে, কিন্তু বাজারে সারই নেই। উৎপাদন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।”

ডিলারদের অভিযোগ: বরাদ্দ বন্ধ

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেশ কয়েকজন ডিলার বলেন—“অনেক দিন ধরে কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। সেজন্যই বিক্রি বন্ধ।”

তারা জানান, সংকট দীর্ঘায়িত হলে কৃষক ও বাগান মালিকদের চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য