ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি হাসপাতাল রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদত খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন , ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
সাবেকউপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক কামরুল ইসলাম দাউদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এ্যাড. হেমায়েত হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান মিজান,বিএনপি নেতা কাইয়্যুম সিকদার,আরব আলী, মো. সালাউদ্দিন মোল্যা প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




.jpg)

মন্তব্য